সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০
বিনোদন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনার কারণে এই প্রথম অনলাইনে পুরস্কার প্রদানের আয়োজন করেছে ‘ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৯’। ১৯তম আসরের সেরা নায়কের পুরস্কার পেয়েছেন চিত্রতারকা শাকিব খান ও সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একযোগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আয়োজনে ‘নোলক’ ছবিটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক (সাকিব সনেট), চলচ্চিত্রে সেরা অভিনেতা (শাকিব খান) ও চলচ্চিত্রে সেরা অভিনেত্রী (ইয়ামিন হক ববি) সহ আটটি পুরস্কার ঘরে তুলে নিয়েছে।
ছবির নায়িকা ববি বলেন, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে বাসায় ঘরবন্দি। তার মধ্যে এই পুরস্কার প্রাপ্তি অতুলনীয়। অনায়াসে নোলক ছবিটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি চলচ্চিত্র।
Design and developed by ওয়েব হোম বিডি