সেহরিতে কোন ৬ খাবার শরীর সুস্থ রাখতে সাহায্য করে?

প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৭

সেহরিতে কোন ৬ খাবার শরীর সুস্থ রাখতে সাহায্য করে?

Manual4 Ad Code

স্বাস্থ্য ডেস্ক :: চলছে পবিত্র মাহে রমজান মাস। এই মাসে সুস্থভাবে রোজা পালনের ক্ষেত্রে আমাদের শরীরে সঠিক পুষ্টি খুবই জরুরি। সেক্ষেত্রে সেহরি ও ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন করাও গুরুত্বপূর্ণ।

বিশেষ করে সেহরিতে এমন খাবার খাওয়া উচিত, যাতে ওই খাবার আমাদের শরীরকে আর্দ্র রাখবে এবং পুষ্টি জোগাতে সাহায্য করবে।

Manual8 Ad Code

প্রিয় পাঠক, চলুন সেহরিতে জরুরি কিছু খাবার সম্পর্কে জেনে নিই-

খেজুর : সেহরির সময় অন্তত এক থেকে দুটি খেজুর খান। এ ছাড়া রোজা ভাঙার সময় অর্থাৎ ইফতারেও খেজুর খান। খেজুরের মধ্যে রয়েছে প্রাকৃতিক ফ্রুকটোজ। এতে রয়েছে আঁশও অনেক। এটি রক্তের গ্লুকোজের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে।

Manual4 Ad Code

ফল ও সবজি : সেহরির সময় ফল ও সবজি খান। ফল ও সবজির মধ্যে রয়েছে আঁশ, ভিটামিন, ক্যালসিয়াম ও প্রয়োজনীয় ভিটামিন। এগুলো শরীরের জন্য জরুরি।

ভাত : ভাতে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এটি দেরিতে হজম হয়। ভাত খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এতে ক্ষুধা কম লাগে।

Manual2 Ad Code

চর্বি ছাড়া মাংস : চর্বি ছাড়া মাংস সেহরিতে খাওয়া জরুরি। এ ক্ষেত্রে মুরগির মাংস খেতে পারেন। এতে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা অনেকটা পূরণ হবে।

Manual2 Ad Code

স্যুপ : সেহরির সময় খাবার খাওয়া শুরু করুন স্যুপ দিয়ে। এমনকি ইফতারেও খেতে পারেন স্যুপ। এটি কেবল দেহকে আর্দ্র রাখে না, শক্তি ধরে রাখতেও সাহায্য করবে।

পানি : খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন। এটি শরীরকে আর্দ্র রাখবে এবং পানি পিপাসা মেটাতে সাহায্য করবে। এ ছাড়া ইফতার ও সেহরিতে মাঝামাঝি সময়েও পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code