সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

Manual3 Ad Code

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হরজুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় অজ্ঞাত আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। হরজুল ইসলাম গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

Manual1 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে হরজুল ইসলাম প্রায় ১৫ বছর যাবত সৌদি আরবের জেদ্দার আলগাসিম বুরাইদাহ নামক স্থানে চাকরি করতেন। শুক্রবার সকালে হরজুল ইসলাম অন্য সহকর্মীদের সাথে মাইক্রোবাসে কর্মক্ষেত্রে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি গাড়ি এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে হরজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্য এক অজ্ঞাত বাংলাদেশি গুরুতর আহত হয়।

পরে আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হরজুল ইসলামের স্ত্রী রীমা আক্তার বলেন, আমার স্বামী প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে চাকরি করলেও অল্প টাকা বেতন পাওয়ায় কোন সঞ্চয় করতে পারেননি। যা বেতন পেতেন তা দিয়ে দুই সন্তান নিয়ে কষ্ট করে সংসার চালাতে হতো।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code