সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২১
স্বাস্থ্য ডেস্ক : সোনা পৃথিবীর অন্যতম দামী এক ধাতু। সোনার তৈরি যেকোনো অলংকারই বেশ মূল্যবান। তাইতো বিশ্বজুড়েই রয়েছে সোনার ব্যাপক কদর। নারীরা নিজেকে বিভিন্ন সোনার অলংকার দিয়ে সাজাতে বেশ পছন্দ করেন। আবার এমন অনেক পুরুষই আছেন যারা সোনা ব্যবহার করতে ভালবাসেন। দামী ধাতু হওয়ায় সোনার অলংকার অনেকেই আবার ভবিষ্যতের পুঁজি হিসেবেও কাজে লাগান।
তবে শুধু সৌন্দর্য বৃদ্ধি আর আর্থিক দিক নয়, চিকিৎসা বিজ্ঞানেও রয়েছে সোনার কদর।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, সোনায় এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা দূর করে। সোনায় রয়েছে প্রাকৃতিক অ-বিষাক্ত খনিজ, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চলুন তবে জেনে নেয়া যাক বিভিন্ন সোনার স্বাস্থ্য উপকারিতা-
১। কিছু গবেষণায় দেখা গেছে যে খাঁটি সোনায় প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। ১৯ এর দশকের শুরুর দিকে, একজন চিকিৎসক এ নিয়ে একটি ব্যবহারিক প্রয়োগ করেছিলেন। সোনার অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরে ব্যথা এবং শরীরে ফোলাভাব কমাতে সাহায্য করে। একইভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তবে সোনার পাশাপাশি এই বৈশিষ্ট্যগুলো তামাতেও আছে।
২। মেনোপজের সময় নারীদের জন্য সোনা উপকারী। কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন, মেনোপজের মধ্য দিয়ে যাওয়া নারীদের সমস্যা কমাতে সোনার গহনা সাহায্য করে।
৩। এক গবেষণায় দেখা গেছে, সোনার ব্যবহার ক্ষতের চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়। প্রাচীন কয়েকটি চিকিৎসা শাস্ত্রে দেখা গেছে, ক্ষতে সোনা প্রয়োগ করা হলে তা সংক্রমণ রোধ করতে সাহায্য করে।
৪। সোনা ত্বকে উষ্ণতা বাড়ায় এবং স্নিগ্ধ কম্পন সরবরাহ করে বলে কোনো কোনো গবেষক দাবি করেছেন। সোনা দেহের কোষগুলোকে পুনরায় জন্মাতে সহায়তা করে। এছাড়া একজিমা, ছত্রাকের সংক্রমণ, ক্ষত, পোড়া ইত্যাদির মতো ত্বকের সঙ্গে সম্পর্কিত সমস্যার জন্যও সোনা ব্যবহৃত হয়।
৫। চিকিৎসা ক্ষেত্রে সরাসরি সোনার ব্যবহার দেখা যায়। আকুপাংচারের চিকিৎসকরা ব্যথা কমাতে এবং শরীরে শক্তি প্রবাহ ছাড়তে সোনার টিপড সুঁচ ব্যবহার করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি