স্ত্রীর পর এবার এনসিপি ছাড়লেন স্বামী খালেদ সাইফুল্লাহ

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

স্ত্রীর পর এবার এনসিপি ছাড়লেন স্বামী খালেদ সাইফুল্লাহ

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার পদত্যাগের পর এবার তার স্বামী একই দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন।

 

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

 

Manual1 Ad Code

এরআগে শনিবার (২৭ ডিসেম্বর) তাসনিম জারা ফেসবুকে পোস্ট দিয়ে জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তার সংসদীয় আসন ঢাকা-৯।

 

এরপর খবর আসে তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে তিনি গণমাধ্যমে জানিয়েছেন।


।আরও পড়ুন

Manual1 Ad Code


এনসিপির জ্যেষ্ঠ নারী নেতাদের অধিকাংশ জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরুদ্ধে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদ সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুমসহ কয়েকজন তাদের ক্ষোভ দলকে জানিয়েছেন।

Manual6 Ad Code

 

শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাসনিম জারা জানান, তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকা-৯ আসনের মানুষের ও দেশের সেবা করার। তবে বাস্তবিক প্রেক্ষাপটে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

 

আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তাসনিম জারা ফেসবুকে ঘোষণা দিয়ে গণচাঁদার মাধ্যমে ৪৭ লাখ টাকা তুলেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে এক শতাংশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন। তিনি ফেসবুক পোস্টে স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন। যারা তাকে নির্বাচনের জন্য চাঁদা দিয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

তবে এনসিপি সূত্রের খবর, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করায় অসন্তুষ্ট তাসনিম জারা পদত্যাগ করেছেন। তাকে ঢাকা-৯ আসনে জোটের প্রার্থী করার আলোচনা ছিল। জারা পদত্যাগ করায় হুমায়রা নুরকে এই আসনে এনসিপির প্রার্থী করা হতে পারে বলে জানা গেছে। তবে হুমায়রা নূরকে জামায়াত এই আসন ছাড়বে কিনা নিশ্চিত নয়।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code