স্বাধীনতা ঘোষণা করল কাতালোনিয়া

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭

স্বাধীনতা ঘোষণা করল কাতালোনিয়া

Manual7 Ad Code

স্পেন থেকে পুরোপুরি পৃথক হতে স্বাধীনতা ঘোষণা করেছে কাতালোনিয়া। স্বায়ত্তশাসন কেড়ে নিতে স্পেন সরকারের উদ্যোগের মধ্যেই এই ঘোষণা আসল।

Manual5 Ad Code

শুক্রবার কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটিতে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত হয়। ভোটাভুটিতে স্বাধীনতার পক্ষে ৭০ জন আর বিপক্ষে ১০ জন আইনপ্রণেতা ভোট দেন। দুটি ব্যালট ফাঁকা ছিল। বিরোধী দল এই ভোট বর্জন করে।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় স্বায়ত্তশাসনের অবসান ঘোষণা দিয়ে কাতালোনিয়ায় প্রত্যক্ষ শাসন জারির কথা জানালে কিছুক্ষণের মধ্যেই কাতালান পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণার পক্ষে রায় দেয়।

Manual8 Ad Code

এর আগে কেন্দ্রের বাধা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করা হয় কাতালোনিয়ায়। এতে ৯০ শতাংশ ভোটার কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দেন।এরপর পার্লামেন্টে স্বাধীনতার ঘোষণায় সই করলেও ৮ সেকেন্ড পর তা স্থগিত রেখে আলোচনার প্রস্তাব দেন কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজেমন।তবে স্পেন শুরু থেকেই সরকার এই গণভোটকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে অভিহিত করে এসেছে। একই সঙ্গে আঞ্চলিক সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার উদ্যোগ নেয়। খবর : আলজাজিরা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code