সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : স্বামীকে হত্যা করে পোষা কুকুরকে দিয়ে মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে এক রাশিয়ান নারীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তারও করে আদালতেও তুলেছে পুলিশ। রাশিয়ার মনাকোরে ভেটলানা বাটুকোভা নামে ৪৬ বছর বয়সী এই রাশিয়ান নারীর বিরুদ্ধে অভিযোগ, হানস হ্যাঙ্কেল নামে ৬৬ বছরের স্বামীকে নিজের বাড়িতে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে ভেটলানা। যা শুনলে শিউরে উঠবেন আপনিও! স্বামী হ্যানসের হাত হাড়সমেত টুকরো টুকরো করে কেটে তার কুকুরকে খায়িয়েছেন বাটুকোভা।
পুলিশ জানিয়েছে, দিনের পর দিন মদ ও ড্রাগের নেশায় ডুবে থাকে সে। যার ফলে মানসিক বিকারগ্রস্তও হয়ে পড়েছিল বাটুকোভা। তদন্তকারী অফিসারদের অনুমান, মৃত্যুর আগে ড্রাগস দেয়া হয়েছিল হ্যানসকেও। তাছাড়া সম্প্রতি শ্বাসনালীতে অস্ত্রোপচার হওয়ায় কথাও বলতে পারতেন না হ্যানস।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দু’বছর একসঙ্গে থাকার পর সম্প্রতি বিয়ে হয়েছিল ওই দম্পতির। অবশ্য নিজের স্বামীকে খুন করার জন্য বারে পরিচয় হওয়া এক লোককে ৫০ হাজার ইউরো অফারও করেছিলেন বাটুকোভা। এমনটাই জানিয়েছে পুলিশ। সূত্র : ডেইলি মেইল
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি