স্বীকারোক্তির ভিত্তিতে আলম হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

স্বীকারোক্তির ভিত্তিতে আলম হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার

Manual2 Ad Code

32017

Manual7 Ad Code

নিজস্ব সংবাদদাতা :: মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আলমের হত্যাকারী কাজল মিয়ার রিমাণ্ডে স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই দা উদ্ধার করেছে থানা পুলিশ।

Manual2 Ad Code

বুধবার (২৬ অক্টোবর) হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য আসামী কাজলকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমাণ্ড চাওয়া হয়। আবেদনের প্রেক্ষিতে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আসামীর রিমাণ্ডের শেষ দিন ছিলো। মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার এসআই ধ্রুবেশ চক্রবর্ত্তী জানান, জিজ্ঞাসাবাদে কাজলের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে আলম হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। উত্তর শাহবাজপুর ইউপি’র সায়পুর গ্রামের সুশীল বাবুর বাড়ির টিলার পাশের একটি ঝোঁপ থেকে দা’টি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টায় প্রকাশ্য দিবালোকে উপজেলার সায়পুর এলাকায় দা দিয়ে নৃশংসভাবে আলমকে কুপিয়ে হত্যা করে কাজল মিয়া। নিহত আলম সায়পুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আলমের বাবা খলিলুর রহমান ওই রাতেই কাজল মিয়াকে ১নং ও আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামী করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা রুজু করেন। ঘটনার পরদিন ৩০ সেপ্টেম্বর ভোরে খুনি কাজল ভারতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়। পরে তাকে বড়লেখা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Manual1 Ad Code

বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান সেই দা’টি উদ্ধারের সত্যতা স্বীকার করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code