হত্যা মামলায় আপন ৫ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

হত্যা মামলায় আপন ৫ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার দায়ে আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

Manual8 Ad Code

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের বকস মন্ডলের ছেলে গোলাম মোস্তফা, জানবার, আব্দুল মান্নান মন্ডল, হান্নান ও আলাউদ্দিন। তাদের মধ্যে হান্নান পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

 

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ মার্চ রাতে জমি ক্রয় সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আসামিরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ওয়াজেদ আলীর উপর হামলা করেন। এ সময় তারা ওয়াজেদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার দিনই নিহতের ছেলে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন।

 

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

 

Manual3 Ad Code

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code