হবিগঞ্জে ইয়াবাসহ ১৮টি মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

হবিগঞ্জে ইয়াবাসহ ১৮টি মাদক মামলার আসামি গ্রেপ্তার

Manual2 Ad Code

হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রাম থেকে ১৮টি মাদক মামলার আসামি জুয়েল মিয়াকে ১৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টায় অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম এবং সহকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযানকালে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

গ্রেপ্তার জুয়েল মিয়া ওই গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে।

Manual6 Ad Code

সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসি করে একটি প্যাকেটে এসব ইয়াবা পাওয়া যায়।

Manual7 Ad Code

এর আগেও জুয়েল মিয়া ১৮টি মাদক মামলায় বিভিন্ন সময়ে জেলে যায়। তিনি এলাকার পরিচিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code