হবিগঞ্জে কারখানার দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

হবিগঞ্জে কারখানার দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

Manual4 Ad Code

download (8)সুরমা মেইল নিউজ : হবিগঞ্জে নির্মাণাধীন একটি কারখানার দেয়াল চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। রবিবার সকালে সদর উপজেলার দরিয়াপুরে নির্মাণাধীন আরগু তুলার কারখানায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত গোলাম মোস্তফা (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলার কালিয়ানগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার দরিয়াপুরে নির্মাণাধীন আরগু তুলার কারখানায় দেয়াল নির্মাণের সময় তা ভেঙে মোস্তাফাসহ দুইজনের ওপর পড়ে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মোস্তাফাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code