হবিগঞ্জে চুরির অপরাধে শিশু নির্যাতন, আটক ৩, এসআই ক্লোজড

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

হবিগঞ্জে চুরির অপরাধে শিশু নির্যাতন, আটক ৩, এসআই ক্লোজড

Manual4 Ad Code

1469627855

হবিগঞ্জ: প্রতিনিধি : শহরের গরুর বাজার এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে ৩ শিশুকে হাতে-পায়ে বেঁধে অমানুষিক নির্যাতন করেছে শাহ আলম নামে এক ব্যক্তি। এ ঘটনার পর অভিযুক্ত শাহ আলমকে থানায় আটক ও দায়িত্ব অবহেলার অভিযোগে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজ কুমারকে ‘ক্লোজড’ করা হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান- বুধবার সকালে পৌর এলাকার যশেরআব্দা কলোনীর ৩ শিশুকে আটক করেন একই এলাকার আব্দুল আলীর পুত্র শাহ আলম নামে এক ব্যক্তি। এ সময় তিনি ওই কলোনির একটি ঘর থেকে মোবাইল ফোন চুরির অপরাধে তাদের হাত-পা বেঁধে অমানুষিক মারধর করেন।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি তাৎক্ষণিক অবগত করা হলে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই রাজ কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ ছাড়াই অজ্ঞাত কারণে ফিরে যায়। পরে রাত ৯টায় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সাঁড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতার করে। শাহ আলম যশেরআব্দা এলাকার আব্দুল আলীর ছেলে।

Manual8 Ad Code

এদিকে, নির্যাতনে আহত শিশুদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দিয়েছে পুলিশ। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে রাত সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার এসআই রাজ কুমারকে ‘ক্লোজড’ করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।

Manual6 Ad Code

অপরদিকে, রাত ১টায় নির্যাতনের শিকার শিশু রুবেলের মা সুলতানা রিজিয়া বাদী হয়ে শাহ আলমকে অভিযুক্ত করে শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

নির্যাতনের শিকার শিশুরা হলো- যশেরআব্দা এলাকার আব্দুল খালেকের পুত্র রনি (১২), বাচ্চু মিয়ার পুত্র রুবেল (১৩) ও অভিযুক্ত শাহ আলমের ভাড়াটিয়া পরিবারের সন্তান মাহিন (১২)। জানা যায়, গভীর রাতে নির্যাতনের শিকার শিশুদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) রাসেলুর রহমান হবিগঞ্জ সদর মডেল থানায় উপস্থিত সাংবাদিকদের জানান, শিশু নির্যাতনের ঘটনার পর দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই রাজ কুমারকে ‘ক্লোজড’ করা হয়েছে।

এদিকে রাত সোয়া ১টার দিকে পুলিশ যশেরআব্দা এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো- রিপন মিয়া (১৮) ও তার মা শাহেদা বেগম (৩৫)।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code