হবিগঞ্জে জঙ্গি সন্দেহে ৯ ছাত্র গ্রেফতার

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

হবিগঞ্জে জঙ্গি সন্দেহে ৯ ছাত্র গ্রেফতার

Manual4 Ad Code

download (3)

Manual3 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জের বৈদ্যের বাজার থেকে জঙ্গি সন্দেহে ৭ মাদ্রাসা ছাত্রসহ ৯ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

পুলিশ আরও জানায়- বুধবার (১৭ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বৈদ্যের বাজার আমির আলীর একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বরগাও গ্রামের আলা উদ্দিনের ছেলে শাওন মিয়া (১৯), মাধবপুর উপজেলার কাটালিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মোশাহিদ মিয়া (২০), একই উপজেলার পুরাইকলা গ্রামের নুর মিয়ার ছেলে আমিরুল ইসলাম (১৯), আজরিমীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের রেজাউল করিমের ছেলে আনোয়ার হোসেন (১৯), বাহুবল উপজেলার লামাতাশি গ্রামের সাদেক মিয়ার ছেলে সফিকুল ইসলাম (১৬), হবিগঞ্জ সদর উপজেলার পইল ঘরের পাড় গ্রামের ছমির আলীর ছেলে জাহাঙ্গীর আলম (১৯), চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ গ্রামের সফিকুল ইসলামের ছেলে এনামুল হক (১৯), একই উপজেলার ফুলবাড়ি গ্রামের তনু মিয়ার ছেলে তাহমিদ (১৯), সদর উপজেলার বনগাও গ্রামের সফিক আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮)।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক গ্রেফতারের কথা স্বীকার করে জানান- পুলিশ তাদেরকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এছাড়া তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাদের কোনও জঙ্গি সম্পৃক্ততা না পাওয়া গেছে ছেড়ে দেওয়া হবে।

Manual3 Ad Code

তিনি জানান- গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন বৈদ্যের বাজার নূর মোহাম্মদদিয়া মাদ্রাসার ছাত্র, ১ জন আলিয়া মাদ্রাসার ছাত্র ও দুইজন কলেজ ছাত্র রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code