হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার আজমিরীগঞ্জ উপজেলায় পুরোনো বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

Manual3 Ad Code

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামে এ সংঘর্ষ চলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজানপাড়া গ্রামের মজিবুর রহমান এবং ইসমাইল হোসেন সরস মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত ৮টার দিকে মজিবুর গ্রুপের বজলু মিয়া এবং ইসমাইল হোসেন গ্রুপের বাহার মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ান।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় রাত সাড়ে ১০টা পর্যন্ত। উজানপাড়া গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সংঘর্ষ থামাতে গিয়ে থানার এসআই ফারুক আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৯ জন আহত হন। গুরুতর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual2 Ad Code

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code