সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭
মৌলভীবাজার প্রতিবেদক :: মৌলভীবাজারের হাইল হাওর এর শ্রীমঙ্গল অংশ থেকে বন বিভাগ ও বিজিবি এর যৌথ অভিযানে ১৫ হাজার ফুট পাখি শিকারের জাল উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর সহায়তায় গত সোমবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিজিবিকে সাথে নিয়ে হাইল হাওরের বৌলাশীর, ভুনবীর, পশ্চিম ভাড়াউড়া অংশ ও বাইক্কা বিল, লালের ডোবা, চন্ডিবিলসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১৫০ টুকরা পাখি শিকারের জাল আটক করেন।
এ সময় ২টি বাঁদরসহ ১৫টি অতিথি পাখি জালে আটকাবস্থায় পাওয়া যায়।
তিনি জানান, অভিযান টিম পাখি গুলোকে উদ্ধার করে সাথে সাথেই হাইল হাওরেই তাদের অবমুক্ত করে। পরে শ্রীমঙ্গল বন অফিসে এনে জালগুলো পুড়ানো হয়।
অভিযান পরিচালনায় অংশ নেন সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের নেতৃত্বে একদল বন প্রহরী, শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির নায়েক সুবেদার মো. সুফিয়ান এর নেতৃত্বে একদল বিজিবি জোয়ান ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
এ ব্যাপারে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শীত এলেই হাইল হাওরে পাখি শিকারে মেতে উঠে এক শ্রেণীর অসাধু পাখি শিকারীদল। পরে পাখি গুলো বাজারে বিক্রি করে। প্রতিবছরই হাওরে অভিযান পরিচালনা করলেও কমছেনা এর প্রভাব। প্রতিবছরই শিকারীদের হাতে মারা পড়ছে হাজার হাজার পাখি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি