২০১৬ সালের মধ্যেই ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উন্নতি করা হবে: হাসিনা

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৬

২০১৬ সালের মধ্যেই ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উন্নতি করা হবে: হাসিনা

Manual6 Ad Code

images
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে দেশে ১৪ হাজার ৫শ’ মেটাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ২০১৬ সালের মধ্যেই তা ১৬ হাজার মেগাওয়াটে উন্নতি করা হবে। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩১ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট ও ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার কথা চলছে। ২০৪১ সালের মধ্যেই এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ১৮টি সেতুর উদ্বোধনকালে বিদ্যুৎ উৎপাদন নিয়ে এমন প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

Manual6 Ad Code

ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিদ্যুৎ কেন্দ্র, গ্রামে বিদ্যুতায়ন, সেতু, রেলসহ দেশের বিভিন্ন এলাকার এসব উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা।

Manual7 Ad Code

প্রথমেই গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ৯০টি গ্রামের ৬ হাজার পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর চট্টগ্রামের পটিয়ার ১০৮ মেগাওয়াট ইসিপিভি চট্টগ্রাম লিমিটেড, কুমিল্লার জাঙ্গালিয়ার ৫২ দশমিক ২ মেগাওয়াট লাকধানাভি বাংলা পাওয়ার লি., গাজীপুরের কড্ডার ১৫০ মেগাওয়াট বিপিডিবি-আরপিসিএল পাওয়ারজেন লি. এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ২২৫ মেগাওয়াট সিসিপিপি (এসটি ইউনিট) বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পটুয়াখালী জেলায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে নবনির্মিত শেখ কামাল সেতু ও শেখ জামাল সেতু, সিলেট সড়ক জোনে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (ইবিবিআইপি) আওতায় নবনির্মিত ১৬টি সেতু, সিগনালিং ব্যবস্থাসহ টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত ২য় রেললাইনে ট্রেন চলাচলের উদ্বোধন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন, নারায়ণগঞ্জ শহরের পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় নির্মিত সোনাকান্দা পানি শোধনাগারেরও উদ্বোধন করেন তিনি। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জয়পুরহাট জেলার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code