ফুসফুসের ক্যান্সার থেকে বাঁচাবে চা পাতা!

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৮

ফুসফুসের ক্যান্সার থেকে বাঁচাবে চা পাতা!

Manual5 Ad Code

ক্যান্সারের কোষ নিধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চা পাতা। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য তুলে ধরেছেন গবেষকরা। এই আবিষ্কারে চমকে গিয়েছেন খোদ গবেষকরাই।

Manual4 Ad Code

জানা গেছে, ফুসফুসে ক্যান্সার এড়াতে অত্যন্ত কার্যকরী চা পাতা। গবেষকদের মতে, চা পাতাতে অতি ক্ষুদ্র এমন কণা থাকে, যা ফুসফুস ক্যান্সারের ৮০% কোষ ধ্বংস করতে পারে। এই কণাগুলি আকারে ১০ ন্যানোমিটারের কাছাকাছি হয়।

Manual5 Ad Code

ক্যাডমিয়াম সালফেড ও সোডিয়াম সালফেডের সঙ্গে এই কণার মিশ্রণেই সাফল্য দেখছেন গবেষকরা। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত কোষে সেই মিশ্রণ ব্যবহারে চমকে গিয়েছেন তারা। ৮০% ক্যান্সার কোষ ধ্বংস হয় এতে। কৃত্রিমভাবেও এই কণা তৈরি করা যায়, কিন্তু তাতে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হবে।

Manual7 Ad Code

তবে এখনও এই সংক্রান্ত আরো পরীক্ষা বাকি রয়েছে বলে জানাচ্ছেন যুক্তরাজ্যের স্যয়ানসি ইউনিভার্সিটির গবেষকরা। ভবিষ্যতে এই আবিষ্কার সুফল ফলাবে বলেই আশা তাদের।

প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপানের অভ্যাস, দীর্ঘদিন সরাসরি বায়ু দূষণের শিকার এমন প্রত্যেকেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। সন্দেহ থাকলে চিকিৎসকের পরামর্শ জরুরি। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code