ঘরে ঘরে বোবা কান্নার জন্ম দিয়েছে সরকার : বিশ দলীয় জোট 

প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৮

ঘরে ঘরে বোবা কান্নার জন্ম দিয়েছে সরকার : বিশ দলীয় জোট 

Manual1 Ad Code

সিলেট জেলা খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা এনামুল হাসানের উদ্যােগে জগন্নাথপুরের রাজনৈতিক নেতৃবৃৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ২০ দলীয় জোট নেতৃবৃন্দ বলেন, চার দিকে আজ কান্নার আওয়াজ ভেসে আসছে। দেশের আইন আদালত পুলিশের হাতে যখন যাকে চাচ্ছে হত্যা করছে নিরাপদে ঘরে ফেরে যাওয়ার নিশ্চয়তা নেই।

Manual4 Ad Code

১০টাকা কেজি চাল নয়, ঘরে ঘরে চাকরি নয় সরকার বাংলার ঘরে ঘরে বোবা কান্নার জন্ম দিয়েছে। পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।

Manual6 Ad Code

জগন্নাথপুরের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিলে সিলেট জেলা খেলাফত মজলিসের সাবেক প্রচার সম্পাদক বিশ দলীয় জোট নেতা জগন্নাথপুরে জোট নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজক সাবেক ছাত্রনেতা হাফিজ মাওলানা এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ জেলা জাতীয়পাটির সাবেক সহ-সভাপতি কবি- গবেষক দীনুল ইসলাম চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, জামায়াতে ইসলামী বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার সাবেক সেক্রেটারী ডাঃ সৈয়দ তৈয়ফুর আহমদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার সাবেক আমীর সৈয়দ সালেহ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুনছিফ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার সেক্রেটারি মাওলানা হাসমত উল্লাহ খান, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, সমাজসেবক শিক্ষানুরাগী মাসুম আহমদ, মাওলানা আবুল কাশেম, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সেক্রেটারি ইসমাঈল হোসেন সৌরভ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান শসননবি, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাহিন তালুকদার, সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ফয়জুল্লাহ, মাওলানা ফারুক আহমদ, আলী আহমদ মেম্বার, জগন্নাথপুর মানবাধিকার কমিশনের সহ-সভাপতি আব্দুল হক, জগন্নাথপুর উপজেলা ছাত্রলের সিনিয়র নেতা বাবুল খান মুন্না, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার প্রচার সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আলোকিত সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাও. তফাজ্জুল হোসেন, জগন্নাথপুর উপজেলা জমিয়ত নেতা তামিম আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ মনির আহমদ, জমিয়ত নেতা হাফিজ সৈয়দ শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা সুবের খান, আলম খান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি হেলাল আহমদ, সাবেক সভাপতি রেজাউল করিম, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সদস্য সৈয়দ তোফায়েল আহমদ, ছাত্রনেতা রায়হান আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে ২০ দলিয় জোট, ছাত্র সংগঠন নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার নেতৃবৃন্দ, সামাজিক সংঘ সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দপুর আলিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল জারিফ।

ইসলামী সংগীত প্ররিবেশন করেন সৈয়দ রিয়াজ আহমদ।

মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন জমিয়ত নেতা মাওলানা হাসমত উল্লাহ খান।

Manual1 Ad Code

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code