প্রাইভেটকারে ধর্ষণচেষ্টা: থানায় সেই ২ তরুণী, মামলা দায়ের

প্রকাশিত: ৪:৩১ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৮

প্রাইভেটকারে ধর্ষণচেষ্টা: থানায় সেই ২ তরুণী, মামলা দায়ের

Manual8 Ad Code

রাজধানীর কলেজ গেট এলাকায় প্রাইভেট কারে ‘ধর্ষণচেষ্টার’ শিকার দুই তরুণীকে পাওয়া গিয়েছে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর ওই দুই তরুণীর সন্ধান পায় পুলিশ। তাদের শেরেবাংলা নগর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual6 Ad Code

এদিকে, ধর্ষণচেষ্টাকালে জনতার হাতে আটক মাহমুদুল হক রনির (৩২) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শ্লীলতাহানির শিকার ওই তরুণী (২১)।

Manual2 Ad Code

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস।

তিনি বলেন, ‘ধর্ষণচেষ্টা বা এই অভিযোগে গণপিটুনির বিষয়টি আমরা প্রথমে বুঝতে পারিনি। ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা বিষয়টা সম্পর্কে জানতে পেরেছি। এখন ওই দুই মেয়ের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, শনিবার রাতে কলেজগেট সিগন্যালে মদ্যপ বিবস্ত্র রনিকে আটক করে জনতা।

ওই সময় প্রাইভেটকারের (ঢাকা মেট্রো- গ ২৯-৫৪১৪) ভেতরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করছিলেন রনি। তার হাত থেকে বাঁচতে তরুণী ধস্তাধস্তি করছিলেন। এ দৃশ্য দেখে সেখানে থাকা লোকজন এগিয়ে গিয়ে রনির প্রাইভেরকারটি আটকে ফেলেন।

Manual7 Ad Code

এরপর জনতা গাড়ির ভেতর থেকে আক্রান্ত তরুণী, অভিযুক্ত মদ্যপ রনি ও গাড়িচালককে বের করে আনেন।

Manual2 Ad Code

তরুণী জনতাকে জানান, তাকে রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণচেষ্টা করা হচ্ছিল। এরপর জনতা ওই তরুণ ও গাড়িচালককে গণপিটুনী দেয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাফি আহমেদ নামে একজন ওই ঘটনার বিবরণসহ একটি ভিডিওচিত্র সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। সাথে সাথেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code