সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮
লেখক, প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যা মামলার প্রধান আসামি আবদুর রহমান পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল গ্রেনেডসহ আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ জুন) রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সিরাজদিখান থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত রোববার পুলিশের কয়েকটি টিম একত্রে অভিযান চালিয়ে গাজীপুর থেকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে। বাচ্চুকে হত্যার জন্য খাসমহল বালুরচর এলাকায় তিন মাস বাসা ভাড়া নিয়ে আব্দুর রহমান থেকেছিল। তাই সে বাসায় অস্ত্র উদ্ধার ও তল্লাশির জন্য আমাদের টিম আব্দুর রহমানসহ সেখানে অভিযান চালায়। অভিযানচলাকালে হঠাৎ পুলিশের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় পুলিশও গুলি ছোড়ে। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আব্দুর রহমান গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
গেলো ১১ জুন ইফতারের আগ মুহূর্তে মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি তিন রাস্তার মোড়ে গুলি করে হত্যা করা হয় প্রকাশক শাহজাহান বাচ্চুকে। তিনি বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী ও মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ‘আমাদের বিক্রমপুর’ নামের একটি অনিয়মিত সাপ্তাহিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
ঘটনার পরদিন শাহজাহান বাচ্চুর স্ত্রী আফসানা জাহান বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যার ১৩ দিনের মাথায় ২৪ জুন গাজীপুর জেলায় অভিযান চালিয়ে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি