দেশে এইডস রোগী ৪৬৬২ জন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

দেশে এইডস রোগী ৪৬৬২ জন

Manual5 Ad Code

২০১৭ সালের অক্টোবর পর্যন্ত পাঁচ হাজার ৫৮৬ জন রোগীকে এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৯২৪ জন মারা গেছে। বাকি চার হাজার ৬৬২ জন রোগী এখন দেশে বাস করছে, যাদের মধ্যে ৬৩ জন রোহিঙ্গা।

Manual3 Ad Code

বুধবার (২৭ জুন) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব তথ্য দেন।

Manual1 Ad Code

সংরক্ষিত আসনের সদস্য ফিরোজা বেগম চিনুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ পুনর্নির্মাণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চতুর্থ এইচপিএনএসপির পিএফডি ওপির আওতায় ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুনর্নির্মাণ কাজ, ৫৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নীতকরণ কাজ, ১০০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পুনর্নির্মাণ কাজ, ৫০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ কাজ এবং দুই হাজারটি কমিউনিটি ক্লিনিক পুনর্নির্মাণ কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code