তাহিরপুরে ইউপি কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

তাহিরপুরে ইউপি কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

Manual7 Ad Code

বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট শামীমা শাহারিয়ার বলেছেন, ১৯৭১ সালে তৎকালীন সাড়ে সাতকোটি মানুষ জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে পাকিস্থানী হানাদার বাহিনীর কবল থেকে পরাধীনতার শৃংখল ভেঙ্গে স্বাধীনতা এনেছিলেন।

শুক্রবার (১৩ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে স্থানীয় বাগলীবাজারে উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

তিনি বলেন, আজ তারই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতা গ্রহনের পর জাতির পিতার খুনীদের বিচার কার্য জিয়াউর রহমান বন্দুকের নলে ক্ষমতা গ্রহনের পর যে ইনডেমনিটি অধ্যাদশে জারি করেছিলেন তা বাতিল করে স্বাধীনতা বিরোধী কুখ্যাত রাজাকার, আলবদর ও আলসামশদের প্রচলিত আইনে বিচার করে ফাসিঁতে ঝুলিয়ে রায় কার্যকর করে জাতিকে কলংঙ্কমুক্ত করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্যাটেলাইট মহাকাশে যাত্রা,তথ্যপ্রযুক্তিতে স্বনির্ভর আজকের ডিজিটাল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামেগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গ্যাস বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ ব্যাপক উন্নয়ন সাধিত হওয়ার ফলে বিশে^ বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

Manual2 Ad Code

বিএনপি-জামায়াতের শাসনামলের উল্লেখ করে শামীমা বলেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের দূর্নীতির কারণে বিশে^ বাংলাদেশ দূর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ান হয়েছিল। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে এতিমের টাকা আত্মসাধের কারণে তৎকালীন তত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন ৫ বছরের সাজাঁও হয়েছে। এটা নিয়ে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে চক্রান্ত করে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে লাভবান না হয়ে বিদেশী প্রভুদের কাজে নালিশের দলে পরিণত হয়েছেন। কাজেই এ দেশের মানুষ আর কোনদিন বিএনপি জামায়াতকে ভোট দিয়ে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্টিত করবে না।

Manual1 Ad Code

এড. শামীমা শাহারিয়ার বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন সাধিত হলেও সুনামগঞ্জ-১ আসনে কোন আশানুরুপ উন্নয়ন হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সাধারন মানুষজন পরিবর্তন চায়। যারা লুটপাঠকারী দল বিএনপি জামায়াতের সাথে আতাত করে পূণরায় এই আসনে মনোনয়ন পেতে চান, তা এই অঞ্চলের জনগণ প্রতিহত করবে।

বিএনপি-জামায়াতের যেকোন ধরনের অপতৎপরতা প্রতিহত করে আগামী নির্বাচনে এই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীকে নির্বাচিত করতে উপস্থিত জনতার প্রতি আহবান জানান। যারা হাওর নিয়ে বাধঁ নিয়ে র্দূনীতি করেন এই অঞ্চলের জনগন আগামী নির্বাচনে তাদের দাতঁভাঙ্গা জবাব দিবে।

Manual1 Ad Code

বাংলাদেশ কৃষকলীগ তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক আলহাজ¦ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ খসরু ওয়াহিদ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক আব্দুল কাদির সান্তি মিয়া।

Manual8 Ad Code

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শাহ আলম শেরুল, সদস্য সালমা চৌধুরী, তাহিরপুর উপজেলা কৃষক মুক্তিযোদ্ধা সুরাব মিয়া, তাহিরপুর কৃষকলীগ উপজেলা শাখার যুগ্ম আহবায় মোঃ খোকন আহমদ, যুগ্ম আহবায়ক পরিতোষ দাস, রাসেল আহমেদ, বাবলু তালুকদার, শামছুস আলম আখঞ্জী টিটু, হুমায়ূন কবীর আখঞ্জী, জুলহাস মল্লিক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তারেক, জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলী আমজদ, উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগ নেতা মোঃ মোস্তফা মিয়া, বড়দল উত্তর ইউনিয়ন শাখার আহবায়ক দিলোয়ার হোসেন দুলাল, বাদাঘাট ইউনিয়ন শাখার আহবায়ক শামছুল ইসলাম, বড়দল দক্ষিণ ইউনিয়ন শাখার আহবায়ক ডাঃ রহমত আলীসহ প্রমুখ।

পরিশেষে উপস্থিত জনতা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে এডভোকেট শামীমা শাহারিয়ারকে নৌকার প্রার্থী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান। সম্মেলন শেষে উত্তরশ্রীপুর ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা নির্দেশ দেন সম্মেলনের প্রধান অতিথি এড. শামীমা শাহারিয়ার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code