কলকাতায় পলাতক দুই জেএমবি সংগঠক গ্রেফতার

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

কলকাতায় পলাতক দুই জেএমবি সংগঠক গ্রেফতার

Manual4 Ad Code

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সংগঠককে জেহাদি বইপত্রসহ গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মোশারফ হোসেন (২৬) এবং রুবেল আহমেদ (৩০), দুজনই ঠাকুরগাঁওয়ের বাসিন্দা।

Manual1 Ad Code

কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) মঙ্গলবার (২৪ জুলাই) রাতে তাদের গ্রেফতার করে। জেএমবির এই দুই সংগঠকই একাধিক নাশকতা ও হত্যা মামলার আসামী।

কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশে গ্রেফতার এড়াতে মোশারফ এবং রুবেল চলতি বছরের শুরুর দিকেই সীমান্ত পেরিয়ে কলকাতায় যায়। তারা গত কয়েক মাস ধরেই গাজিয়াবাদের কাছে গৌতম বুদ্ধ নগরে গা ঢাকা দিয়েছিল। সেখানে থেকেই মোবাইল অ্যাপস ব্যবহারের মাধ্যমে দেশে জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিল। উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code