প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল

Manual5 Ad Code

বাংলাদেশ আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কেক কাটাসহ বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার দুপুর ১২টায় শহরের পৌর চত্বরে কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শোয়ের চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি আবুল খায়ের, রুমেল আহমদ, সাধারন সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, লাভলু আহমদ, শাহজাহান মিয়া, ইকবাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমেদ, জেলা কমিটির সদস্য দিলাল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহবায়ক শিবুল আহমদ চৌধুরী, মণির মিয়া, জাহির আলী খান, রোকন মিয়া, হাসান মিয়া, নাজমুল হোসেন, শামীম আহমদ, তফাজ্জল হোসেন ও তাপস প্রমুখ।

Manual8 Ad Code

নেতৃবৃন্দরা বলেন, স্বেচ্ছাসেবকলীগের সকল নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫টি আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করে ঐক্যবদ্ধভাবে কজ করার আহবান জানান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code