সিটি নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে সুনামগঞ্জ বিএনপি’র বিক্ষোভ

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৮

সিটি নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে সুনামগঞ্জ বিএনপি’র বিক্ষোভ

Manual8 Ad Code

গত ৩০ জুলাই অনুষ্টিত সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি নির্বাচনে ক্ষমতাসীন দলের নির্লজ্জ ভোট ডাকাতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (০২ আগষ্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশনে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মোড়ে পৌঁছার পর পুলিশি বাধাঁর মুখে থেমে যায়। সেখানেই প্রতিবাদ সভায় জেলা বিএনপি’র সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল, মো: ফারুক আহমদ, আনিছুল হক, আনছার উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান আমিনুর রশিদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো: রায়হান উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩০ জুলাই অনুষ্টিত তিন সিটি নির্বাচনে বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনারের অধীনে নির্লজ্জভাবে ভোট ডাকাতির নির্বাচন সম্পন্ন করেছে। তাই এ অবৈধ সরকারের অধীনে বিএনপি আগামীতে কোন নির্বাচনে অংশ গ্রহন করবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জালিম সরকারকে পদত্যাগে বাধ্য করে দেশনেত্রী বেগম খালেজা জিয়াকে কারাগার থেকে মুক্ত করেই নির্বাচনে যাবো। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code