বিশ্বের প্রথম ছবির পোস্টার নিলামে

প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৮

বিশ্বের প্রথম ছবির পোস্টার নিলামে

Manual2 Ad Code

বিশ্বের প্রথম ছবির নাম কি? কোথায় নির্মিত হয়েছিল? এই তথ্য হয়তো অনেকেরই অজানা। সিনেমা শিল্পের এই ইতিহাস নতুন করে সামনে নিয়ে এলো বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ‘সথেবী’। যুক্তরাজ্যের বিখ্যাত এই নিলামকারী প্রতিষ্ঠানের দৌলতে নতুন করে আলোচনায় এলো বিশ্বের প্রথম ছবির পোস্টার।

বিশ্বের প্রথম ছবি নির্মিত হয়েছিল ফ্রান্সে। ফরাসি ভাষার এই ছবির নাম ‘লে আঁরুসুর আঁরুস’ ইংরেজিতে যার অর্থ ‘টেবিলস টার্নড অন দ্য গার্ডেনার’। ১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর নির্মিত হয়েছে ছবিটি।

Manual5 Ad Code

Manual1 Ad Code

‘লে আঁরুসুর আঁরুস’ ছবির পোস্টারসহ ১৯ শতকের মোট ১৬৪টি বিরল ছবির পোস্টার নিলাম করতে চলেছে বিশ্ববিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ‘সথেবী’। তবে এরমধ্যে ‘লে আঁরুসুর আঁরুস’ এর পোস্টার নিয়ে তুলনামূলক আলোচনা বেশি। ছবিটি পরিচালনা করেছিলেন লুমিয়েঁর ব্রাদার্স। সে সময় ছবিটির প্রচারের জন্য একটি ‘সিনেমাটোগ্রাফ’ পোস্টার করেছিলেন লুমিয়েঁর ব্রাদার্স। পোস্টারটি এঁকেছিলেন ফরাসী চিত্রশিল্পী হেনরি ব্রিসপট। পোস্টারটিতে দেখা যায়, কিছু মানুষ লুমিয়েঁর ব্রাদার্সের ছবি দেখতে ভিড় করছে।

‘লে আঁরুসুর আঁরুস’ ছবির প্রদর্শনীর আয়োজন করা হয় একটি সেলুনে। ২০ মিনিটের এই প্রদর্শনীর জন্য ১০০ টি আসন নির্ধারণ করা হলেও মোট ৩০টি আসন পূর্ণ হয়েছিল। সে সময় অনেক গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হলেও, তারা কেউই ছবির প্রদর্শনীতে উপস্থিত হয়নি। সেসময় ‘সিনেমাটোগ্রাফ’ পোস্টারসহ ছবির দুটি পোস্টার বানিয়েছিলেন লুমিয়েঁর ভাইয়েরা। তারই একটি নিলামে তুলবে ‘সথেবী’। চলতি মাসের ২৮ তারিখ অনলাইনে শুরু হবে নিলাম, সেখানে ছবিটির দাম নির্ধারণ করা হবে ৪০ থেকে ৬০ হাজার পাউন্ড। সূত্র : দ্য গার্ডিয়ান

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code