খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রতিবাদ সভা

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রতিবাদ সভা

Manual6 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়েরকৃত রায়ের প্রতিবাদে লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

জানাগেছে, ৪ নভেম্বর রোববার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় স্বাধীন বাজারে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পক্ষ থেকে দিন ব্যাপী লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান তহুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন আনা ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা বদরুল ইসলাম।

Manual4 Ad Code

বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলতা মিয়া, সৈয়দ আমিন মিয়া, জমিউর রহমান, যুবদল নেতা ফরুক মিয়া, সাহাব উদ্দিন, ছাত্রদল নেতা হেলিম উদ্দিন, লায়েক আহমদ, আল মিনার, হাবিবুর রহমান, সুমন আহমদ সৌরভ, ফয়সল আহমদ, আনোয়ার হোসেন, আবদুল কাদির, আক্তার হোসেন, সাজু আহমদ, আতাউর রহমান লিটন, রাজু আহমদ, রাশিদুর রহমান, সুমন আহমদ, জসিম উদ্দিন, তোফায়েল আহমদ, শামসুর রহমান, শামীম আহমদ, বদরুল ইসলাম, আনোয়ার মিয়া, নুর উদ্দিন, রেজাউল করিম, মেজাহিদ আহমদ, সোহাগ আহমদ, সাব্বির হোসেন প্রমূখ।

এছাড়া পৃথকভাবে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা নাসিম আহমদ রুহেলের সভাপতিত্বে এবং বেলাল আহমদ ও জাকির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুবদল নেতা আশরাফুল হক, শেখ টিপু মিয়া, শেখ নুরুল ইসলাম, টিটু মিয়া, আবদুল আলিম মিনার, সুজন মিয়া, সুমন মিয়া, জনি আহমদ, আবদুল মিয়া, হেলাল আহমদ, ছাত্রদল নেতা ফুজায়েল আহমদ সাজু, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম জাবেদ, জাবির আহমদ চৌধুরী, দুলু মিয়া, শহিদুল ইসলাম, জুয়েল আহমদ, তারেক আহমদ মিটু, রুহুল আমিন, শামিম আহমদ, শফিক আহমদ, আহমদ রাজ, সুফিয়ান আহমদ, নাজমুল ইসলাম, নাঈম আহমদ, বেলাল আহমদ প্রমূখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code