অপির স্বামীর চরিত্রে ঋত্বিক

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

অপির স্বামীর চরিত্রে ঋত্বিক

Manual3 Ad Code

দীর্ঘ ১৫ বছর পর ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি ছবিতে কাজের মধ্য দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। বাংলা নাম ‘মায়ার জঞ্জাল’। এই ছবির শুটিংয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন অভিনেত্রী। যৌথভাবে এটি পরিচালনা করছেন কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী এবং বাংলাদেশের জসীম আহমেদ। এটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে।

Manual7 Ad Code

ছবিতে অপি করিম অভিনয় করছেন সোমা চরিত্রে। তিনি বিবাহিতা। তার স্বামীর চরিত্রে কলকাতার একজন জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে বলে কয়েকদিন আগে বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছিল। কিন্তু সেই অভিনেতার নাম সে সময় প্রকাশ করেননি প্রযোজক বা পরিচালকরা। তারা জানিয়েছিলেন, খুব শিগগির নায়কসহ অন্যান্য অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হবে।

কথা রেখেছেন পরিচালক-প্রযোজকরা। সম্প্রতি তারা জানিয়েছেন, ‘ডেব্রি অব ডিজায়ার’-এ অপি করিমের স্বামীর চরিত্রে দেখা যাবে কলকাতার ঋত্বিক চক্রবর্তীকে। গল্প ও সাহিত্যনির্ভর ছবির নায়ক হিসেবে এই অভিনেতার বেশ নাম রয়েছে। এই ছবিতে তার চরিত্রটির নাম চাঁদু। যিনি বেকার। কোনো আয় রোজগার করেন না। যার কারণে একমাত্র সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে রোজগারে নামতে হয় তার স্ত্রী সোমাকে।

Manual4 Ad Code

‘ডেব্রি অব ডিজায়ার’ ছবির শুটিং এখন চলছে কলকাতায়। এরপর ঢাকায় কিছু অংশের শুটিং হবে বলে পরিচালক ও প্রযোজক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এই ছবির মাধ্যমে প্রথমবার কলকাতার কোনো নায়কের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের অপি করিম। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি। এর আগে ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবিতে প্রথম দেখা গিয়েছিল তাকে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code