বিচ্ছেদ নিয়ে যা বললেন নেহা কাক্কার

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

বিচ্ছেদ নিয়ে যা বললেন নেহা কাক্কার

Manual4 Ad Code

সম্প্রতি বিচ্ছেদ হয়েছে বলিউডের জনপ্রিয় প্লেব্যাক তারকা নেহা কাক্কার এবং বলিউড অভিনেতা হিমাংশু কোহলির। কিন্তু তাদের যে ভালোভাবে বিচ্ছেদ হয়নি তা নেহা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি স্ট্যাটাসে বুঝিয়েছেন।

Manual3 Ad Code

সর্বশেষ তার একটি লেখা ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে নিজের একটি হাসিখুশি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নারীদের সঙ্গে ভালো ব্যবহার করলে তারা এতটাই আনন্দে থাকে।’

Manual2 Ad Code

প্রথম দিকে তাদের সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও পরে একটি গানের রিয়েলিটি শোতে এসে দুজনেই স্বীকার করেন। প্রেমের সম্পর্ক বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে হিমাংশুকেই দোষারোপ করে আসছেন নেহা। হিমাংশু বিরুদ্ধে প্রতারণার অভিযোগও করেন তিনি।

Manual5 Ad Code

নেহা লিখেন, ‘আমি আমার সবটুকু দিয়ে সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো মানুষ যে এতটাও নির্মম হতে পারে তা আমার জানা ছিল না। আমি এর আগেও অনেক সহ্য করেছি এবং আজও সেটি করতে হবে।’ এদিকে, সম্পর্ক ছিন্ন করার বিষয়ে এখনো মুখ খুলেননি হিমাংশু।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code