অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিলেন পপি

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিলেন পপি

Manual1 Ad Code

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। দীর্ঘদিন ধরেই অভিনয় দিয়ে তিনি মুগ্ধ করে রেখেছেন সিনেপ্রেমীদের। এ পর্যন্ত অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকা।

Manual6 Ad Code

বয়স চল্লিশে পড়লেও এখনো কিন্তু বিয়ে করেননি একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা এ নায়িকা। অথচ তার সমবয়সী অধিকাংশ নায়িকারই বিয়ে হয়ে গেছে। তার প্রেম-বিয়ে নিয়ে বহুবার গুঞ্জন ছড়ালেও প্রতিবারই তা হাওয়ায় উড়িয়ে দিয়েছেন পপি। কদিন আগেও দর্শকপ্রিয় এ অভিনেত্রী স্ট্রেট জানিয়ে দেন তার কোনো বয়ফ্রেন্ড নেই।

Manual6 Ad Code

তিনি বলেন ‘আমি এখনও সিঙ্গেল। বয়ফ্রেন্ড থাকলে এখনও কি একা থাকতাম? বিয়ে করে ফেলতাম।’ যাই হোক, অবশেষে  বিয়ের সিদ্ধান্ত নিলেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী। তবে এখনই নয়, বিয়ের পিঁড়িতে বসতে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

এবিষয়ে চিত্রনায়িকা পপি গণমাধ্যমকে বলেন, ‘এ বছরের শেষ দিকে বিয়ের কাজটা সেরে ফেলব, সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন বছরে নতুনভাবে নিজেকে সাজাতে চাই। পাত্র কিন্তু এখনও ঠিক হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে যেভাবে ছেলে দেখা শুরু হয়েছে, তাতে শীঘ্রই বরের নাম জানা যাবে।’

গোপনে নয়, ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়েই বিয়ে করবেন জানিয়ে পপি বলেন, ‘যখন সব কিছু চূড়ান্ত হবে তখন সবাই জানতে পারবেন। বিয়ে তো আর গোপনে গোপনে করবো না, সবাইকে জানিয়েই আনন্দ উদ্‌যাপনের সাথেই বিয়েটা হবে ইনশাল্লাহ।’

এ পর্যন্ত তিনি ‘কারাগার’, ‘গঙ্গাযাত্রা’ এবং ‘মেঘের কোলে রোদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে তুলনামূলকভাবে কয়েক বছর থেকেই তার কাজে স্থবিরতা এসেছে। অবশ্য, সম্প্রতি আবারও ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি।

Manual5 Ad Code

অনেক চিন্তা-ভাবনার পর অবশেষে প্রথমবারের মত অনন্য মামুনের নির্মাণাধীন ওয়েব সিরিজে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়কার সুপারহিট নায়িকা পপি। লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘ইন্দুবালা’ শিরোনামের আন্তর্জাতিক এ ওয়েব সিরিজে ‘ইন্দুবালা’ চরিত্রে অভিনয় করছেন পপি। এছাড়াও নতুন কিছু সিনেমায় অভিনয়ের কথা চলছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। তবে নতুন বছরে দর্শকদের ভালো কিছু উপহার দিতে চান বলে জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের হার্টথ্রব এ নায়িকা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code