কেবলমাত্র সঙ্গীর সম্মতিতেই খুলবে কনডম!

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯

কেবলমাত্র সঙ্গীর সম্মতিতেই খুলবে কনডম!

Manual7 Ad Code

আর্জেন্টিনার টিউলিপান সংস্থা বিশ্বে প্রথমবারের মত বাজারে আনছে এমন এক কনডম, যার প্যাকেট শুধুমাত্র নারী ও পুরুষ সঙ্গী সম্মত হলেই খুলবে।

Manual7 Ad Code

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার টিউলিপান সংস্থা ‘সম্মতি কনডম’ বা কনসেন্ট কনডম বাজারে এনেছে।

Manual2 Ad Code

সংস্থাটি এ কনডম সম্পর্কে আরও জানায়, এই কনডম খুলতে দুই সঙ্গীর চার হাত লাগবে। কনডমের প্যাকেটে দুই সঙ্গীর চারটি হাত সমানভাবে চাপ দিলেই কেবল কনডমের প্যাকেট খুলবে। অন্যথায় এ প্যাকেট খুলবে না।

এই কনডমের বিপণনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিবিডিওর তরফে জোয়াকিন ক্যাম্পিনস বলেন, টিউলিপান সর্বদা নিরাপদ আনন্দের কথা বলে। কিন্তু এই প্রচারে আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রত্যেকের যৌন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলা উচিত। যদি দু’জনেই সম্মতি দেয় তবেই যৌন আনন্দ মিলবে।

বর্তমানে এই কনডম শুধুমাত্র বুয়েনস এয়ারেসের নানা অনুষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। জানা যায়, এই বছরের শেষের দিকে বাজারে এই কনডম পাওয়া যাবে।

Manual1 Ad Code

দ্য নেক্সট ওয়েবের একটি সমীক্ষা জানায়, আর্জেন্টাইন পুরুষদের মধ্যে মাত্র ১৪.৫ শতাংশ নিয়মিত কনডম ব্যবহার করেন। এই সমীক্ষার পরেই কনসেন্ট কনডম বাজারে আনা হয়েছে বলে খবরে বলা হয়েছে। তথ্য সূত্র: এনডিটিভি, ডেইলি মিরর।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code