থানায় ধর্ষণ : ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

থানায় ধর্ষণ : ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

Manual2 Ad Code

খুলনা জিআরপি (রেলওয়ে) থানার ওসি উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশি হেফাজতে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

Manual4 Ad Code

আদালতের নির্দেশে শুক্রবার জিআরপি থানায় মামলাটি দায়ের করা হয়। ভিকটিম নিজে বাদী হয়ে ওসিসহ পাঁচ পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন।

Manual4 Ad Code

রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ জানান, ওই নারী মামলায় ওসি উছমান গণি, ওই রাতের রাতের ডিউটি অফিসারসহ অজ্ঞাত তিন পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেছেন।

তিনি আরও বলেন, খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ‘হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন ২০১৩’ অনুসারে মামলাটি রেকর্ড করা হয়েছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, গেল ২ আগস্ট রাতে এক নারীকে জিআরপি থানায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করেন বলে ওই নারী আদালতে অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code