৭ জনকে রেখে বাকি ১০৩ কিশোরকে ছেড়ে দিল পুলিশ

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

৭ জনকে রেখে বাকি ১০৩ কিশোরকে ছেড়ে দিল পুলিশ

Manual4 Ad Code

অশ্লীল অঙ্গভঙ্গি, কটূক্তি ও পথচারীদের উত্ত্যক্ত করার অভিযোগে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আটক ১১০ কিশোর-তরুণের মধ্যে ১০৩ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদেরকে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (০৭ সেপ্টেম্বর) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ১০৩ জনের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না। তাই তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে বাকি ৭ জনের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিরঝিল, মধুবাগ, মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ওই ১১০ জনকে আটক করে থানায় নিয়েছিল পুলিশ। এদের অধিকাংশই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য বলে ওইদিন রাতে জানিয়েছিলন ওসি আব্দুর রশিদ।

থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্নভাবে যাচাই করে তাদের ১০৩ জনের বিরুদ্ধে পুরনো কোনো অভিযাগ পাওয়া যায়নি। তাই তাদের পরিবারের সদস্যদের ডেকে বুঝিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে বলে শনিবার সকালে জানান ওসি।

এছাড়া আটক বাকি সাতজনের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এবং এদের চারজনের বিরুদ্ধে আগে মামলাও হয়েছে। তাই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আব্দুর রশিদ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code