আতিয়া মহলে অভিযান: ৩ জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

আতিয়া মহলে অভিযান: ৩ জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র

Manual5 Ad Code

প্রায় আড়াই বছর আগে সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে কমান্ডো অভিযানের সময় আত্মাঘাতী বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবির’ তিন সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Manual8 Ad Code

শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সিলেটের পিবিআই পরিদর্শক আবুল হোসেন সিলেটের মহনগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন।

Manual2 Ad Code

অভিযুক্ত তিনজন হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছডি উপজেলার উত্তর বাইশারি যৌথ খামার এলাকার নূরুল আলমের ছেলে জহিরুল হক জসিম (২৬), তার স্ত্রী আর্জিনা ওরফে রাজিয়া (১৯) ও বাইশারি ঘোড়ামারা এলাকার নূর হোসেনের ছেলে মো. হাসান (২৫)।

Manual4 Ad Code

২০১৭ সালের ২৪ মার্চ ভোরে আতিয়া মহলে এই ‘জঙ্গি আস্তানার’ সন্ধান পায় আইন-শৃংখলা বাহিনী। এরপর চার দিন ওই বাড়ি ঘিরে চলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দলের ‘অপারেশন টোয়াইলাইট’।

২৮ মার্চ অভিযান শেষে ওই বাড়ির ভেতরে চারজনের লাশ পাওয়া যায়। ভবনটির বিভিন্ন স্থানে প্রচুর বিস্ফোরক পাওয়ার থাকার কথা জানায় র‌্যাব।

Manual4 Ad Code

এ ঘটনায় এসআই সুহেল আহমদ মোগলাবাজার থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code