তালাকের জেরে ফেঞ্চুগঞ্জে স্বামীর লিঙ্গ কর্তনের চেষ্টা স্ত্রীর

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

তালাকের জেরে ফেঞ্চুগঞ্জে স্বামীর লিঙ্গ কর্তনের চেষ্টা স্ত্রীর

Manual5 Ad Code

পারিবাকির কলহ ও মৌখিক তালাকের জের ধরে স্বামীর লিঙ্গ কর্তনের চেষ্টা চালিয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্ত্রী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দ্বিনপুরে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

এদিকে, গুরুতর আহতাবস্থায় স্বামী ময়না মিয়া নামের ওই ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ময়না মিয়া দ্বিনপুর গ্রামের বাসিন্দা।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে ময়না মিয়ার সাথে বিয়ে হয় মোগলাবাজার থানার খলাগাঁও গ্রামের সুলতানা বেগমের। তাদের দুটি সন্তানও রয়েছে। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গতকাল সোমবার ঝগড়ার একপর্যায়ে ময়না মিয়া স্ত্রী সুলতানা বেগমকে মৌখিকভাবে তালাক দেন।

খবর পেয়ে তার শ্বশুর বাড়ির লোকজন বিষয়টি মীমাংসা করতে ময়না মিয়ার বাড়িতে যান। রাত বেশি হয়ে যাওয়ায় আলোচনা অমীমাংসিত রেখে সুলতানাকে আলাদা ঘরে থাকার নির্দেশ দিয়ে মুরব্বীরা চলে যান। ভোররাতে সুলাতান বেগম উঠে স্বামী ময়না মিয়ার ঘরে ঢুকে ব্লেড দিয়ে তার লিঙ্গ কর্তনের চেষ্টা করেন।

Manual3 Ad Code

এসময় ময়না মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Manual3 Ad Code

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, লিঙ্গ কর্তনের চেষ্টার অভিযোগ পেয়েছি। অভিযুক্ত স্ত্রীকে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code