কবে আসছে মুনমুনের…….

প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

কবে আসছে মুনমুনের…….

Manual2 Ad Code

মুনমুন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের বেশ আলোচিত একটি নাম। ১৯৯৭ সালে মৌমাছি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু তার। ১৯৯৭-২০০৩ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই অভিনয় করেছেন এই নায়িকা। আলোচোনায় থাকার পাশাপাশি হয়েছেন বেশ সমালোচিতও। আর তাই ২০০৩ সালের পরে চলচ্চিত্র থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন মুনমুন।

Manual3 Ad Code

বেশ লম্বা সময় চলচ্চিত্র থেকে দূরে থাকলেও ফের নতুন উদ্যমে চলচ্চিত্রে ফিরেছেন তিনি। এ খবর এখন সবার জানা। পাশাপাশি আলোচিত এই নায়িকাকে নিয়ে নির্মিত হয়েছে বায়ো-ডকুমেন্টরি। চলতি বছরের শুরু থেকে মুনমুনের এই বায়ো-ডকুমেন্টরি নিয়ে চলছে নানা আলোচনা। সবার মাঝেই এখন একটাই প্রশ্ন কবে আসছে মুনমুনের বায়ো-ডকুমেন্টরি।

বায়ো-ডকুমেন্টরির বিষয়ে জানতে চাইলে মুনমুন পূর্বপশ্চিমকে বলেন, ‘গত বছর ব্রিটেনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে শুটিং করে গেছে। তারা আমার সম্পর্কে বেশ অনেক দিন গবেষণা করে পরে আমার সাথে যোগাযোগ করেছে। তারা ভারত থেকে একজন মেকআপ ম্যান ও পাকিস্তানের একজন নায়িকা ও আমাকে নিয়ে বায়ো-ডকুমেন্টরিটি নির্মাণ করেছে। চলতি বছরের শেষে বায়ো-ডকুমেন্টরিটি আন্তর্জাতিক কোন টিভি চ্যানেলে দেখানো হবে।’

মুনমুন বর্তমানে তোলপাড়, রাগী সহ বেশ কিছু ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Manual8 Ad Code

প্রসঙ্গত, ২০০০ সালের দশকে বাংলাদেশি চলচ্চিত্রে নগ্নতা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছিলো। এই সময়ে মুনমুন অভিনীত বেশ কিছু চলচ্চিত্রে নগ্নতা দেখা যায়। তবে মুনমুনকে কোন চলচ্চিত্রে নগ্ন ভাবে অভিনয় বা নৃত্য করতে দেখা যায়নি। এই সময়ে মুনমুন ছিলেন একজন প্রথম সারির নায়িকা। তাকে হেয় বা সমালোচিত করতে একটি মহল তার নামের পাশে অশ্লীল শব্দের ব্যবহার করা শুরু করে। তার নামের সাথে ওই মহলের সংশ্লিষ্টরা “বি” গ্রেডের কিছু নায়িকার নাম জুড়ে দেয়াও শুরু করে। এসব দেখে মুনমুন চলচ্চিত্র ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code