স্বাস্থ্য অধিদপ্তরে সানি লিওনের চাকরি!

প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

স্বাস্থ্য অধিদপ্তরে সানি লিওনের চাকরি!

Manual2 Ad Code

বছরের শুরুতে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন সানি লিওন। পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)। কমপক্ষে ১৭ হাজার প্রার্থী আবেদন করেছিলেন পদটির জন্য। তবে, তার মধ্যেই নজর কাড়ে সানি লিওনির নাম।

Manual7 Ad Code

মোট ৯৮.৫০ পয়েন্ট নম্বর পান সানি। রেকর্ড নম্বর পেয়ে ওই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সাবেক এই পর্নতারকা। তবে পরে জানা যায়, এই সানি লিওন ‘বেবি ডল’ খ্যাত বলিউডের সেই সানি লিওন নন।

এবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের ফেসিলিটি ম্যানেজারের চাকরি প্রার্থী তালিকাতে সানি লিওনের নাম। প্যানেলে কী ভাবে সানি লিওনের নাম আসলো এই প্রশ্নের মুখে পড়েছে স্বাস্থ্য নিয়োগ বোর্ড।

Manual5 Ad Code

সানির নাম রয়েছে তফসিলি উপজাতির প্রার্থীদের তালিকায়। এখানে সানির বাবার নাম দেওয়া আছে দিলীপ সানি। কোথাও দেখা যাচ্ছে পদপ্রার্থীর নাম ও তার বাবার নাম একই। আবার কোথাও বাবা ও ছেলের পদবীও বদলে গিয়েছে। তাই একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্বাস্থ্য নিয়োগ অধিদপ্তরকে।

জানা গেলো, সানির নাম রয়েছে তফসিলি উপজাতির প্রার্থীর তালিকায় কারণ হলো সংরক্ষিতদের জন্য আবেদনের ফি-তে ছাড় থাকে। তাই কেউ ফি এড়াতে ভুয়া আইডি বানিয়ে আবেদন করেছে। এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য নিয়োগ কমিটি পড়েছে নানা প্রশ্নের মুখে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code