ন্যুড ভিডিও চাইলো ভক্ত, ভিডিও বানালেন শ্রীলেখা

প্রকাশিত: ৪:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

ন্যুড ভিডিও চাইলো ভক্ত, ভিডিও বানালেন শ্রীলেখা

Manual6 Ad Code

কলকাতার খ্যাতিমান অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিকল্প ধারার চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয়ের ভক্ত অনেক। রূপের আবেদনের পাশাপাশি চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে সেটা ফুটিয়ে তুলতে শ্রীলেখা বরাবরই পটু।

Manual2 Ad Code

মাঝে বেশ কিছু সময় তাকে ছবিতে কাজ করতে দেখা যাচ্ছিল না। কিন্তু তিনি আবার ফিরেছেন পর্দায়। সিনেমাও করছেন। এছাড়াও শ্রীলেখা নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। নাম রেখেছেন, ‌‘আমি শ্রীলেখা’। এখানে শ্রীলেখা নানা রকম বিষয়ের ওপর ভিডিও তৈরি করে শেয়ার করবেন। সেই ভিডিওগুলোতে তিনি নিজেও অভিনয় বা অ্যাঙ্কারিং করবেন।

Manual1 Ad Code

সেই চ্যানেলের অনেক সাবসক্রাইবারও হয়েছে। সেখানেই এক ব্যক্তি কমেন্ট করেন, এখানে কি আপনার ন্যুড কন্টেন্ট পাওয়া যাবে? তাহলে সাবসক্রাইব করবো।

এই কমেন্ট পাওয়ার পর মাথা গরম হয়ে যায় শ্রীলেখার। তার জবাবে একটি ভিডিও তৈরি করেন শ্রীলেখা এবং সেইও ভিডিওটি তিনি তার চ্যানেলে পোস্ট করে ওই ব্যক্তির উদ্দেশ্যে কড়া বার্তা দেন।

Manual5 Ad Code

সমাজের কাছেও এই ভিডিওর মাধ্যমে কঠিন একটি ম্যাসেজ সহজভাবে পৌঁছে দিলেন তিনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code