সানি লিওনের সাথে আইটেম গানে বাংলাদেশের শান্ত

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

সানি লিওনের সাথে আইটেম গানে বাংলাদেশের শান্ত

Manual6 Ad Code

শামীম আহমেদ রনি ‘বিক্ষোভ’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন। সিনেমাটি নির্মাণের আগেই ঘোষণা দিয়েছিলেন এ ছবিতে আইটেম গানে পারফর্ম করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক পর্ন তারকা সানি লিওন। ঘোষণা দেওয়ার সপ্তাহ খানেক পরেই বলি এই অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করান নির্মাতা।

এবার সেই আইটেম গানের শুটিং সম্পন্ন হয়েছে। এই গানে সানি লিওনের বিপরীতে পারফর্ম করেছেন নবাগত নায়ক শান্ত খান।

Manual4 Ad Code

এ ব্যাপারে নির্মাতা রনি বলেন, ‘চলতি মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত মুম্বাইয়ে সানি লিওনের আইটেম গানের দৃশ্যধারণ করা হয়। কন্ঠশিল্পী কোনালের গানে ছন্দে পারফর্ম করেন সানি। এতে সানির সঙ্গে স্ক্রিনে দেখা যাবে শান্ত খানকে।’

Manual4 Ad Code

বর্তমানে বিক্ষোভ ছবির কাজ চলছে ঢাকায়। ইতোমধ্যে শুটিং করার জন্য ঢাকায় অবস্থান করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং চলবে।

Manual1 Ad Code

উল্লেখ্য, গেল বছর রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুতগতির দুই বাসের রেষারেষিতে দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হলে ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে সোচ্চার হয়েছিল দেশের ছাত্র সমাজ। বাংলাদেশে কার্যকর সড়ক নিরাপত্তার দাবিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট ২০১৮ পর্যন্ত সংঘটিত হয় গণবিক্ষোভ। এরই মূলভাবনা নিয়ে নির্মাণ হচ্ছে বিক্ষোভ ছবিটি।

Manual2 Ad Code

শ্রাবন্তী-শান্ত ছাড়াও অভিনয় করছেন বলিউডের রাহুল দেব। শামীম আহমেদ রনির গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান, যিনি শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code