সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ওপার বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কলকাতার পাশাপাশি বাংলাদেশের ছবিতেও সমান তালে অভিনয় করছেন এই নায়িকা। সম্প্রতি ‘বিক্ষোভ’ নামের বাংলাদেশী সিনেমায় অভিনয় করতে ঢাকায় এসেছেন তিনি। আর এবার শ্রাবন্তীর সঙ্গে সফরসঙ্গী হয়েছেন তার শাশুড়ি ও স্বামী রোশান সিং।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শুটিং দেখতে বিএফডিসিতে আসেন তার স্বামী-শাশুড়ি।
শুটিংয়ের ফাঁকে বেশ ফুরফুরে মেজাজেই স্বামীর সঙ্গে কাটছে শ্রাবন্তীর সময়। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় রিকশায় হাসি মুখে বসে আছেন শ্রাবন্তী আর তা চালাচ্ছেন তার স্বামী।
শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত এ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন সানি লিওন। এরই মধ্যে মুম্বাইয়ে সেট তৈরি করে গানটির শুটিংও শেষ করেছেন। নৃত্য পরিচালনা করেছেন ভারতের বব ও পাবন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল।
Design and developed by ওয়েব হোম বিডি