এবার মায়ের ইচ্ছায় বিয়ে করবেন অপু

প্রকাশিত: ৪:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

এবার মায়ের ইচ্ছায় বিয়ে করবেন অপু

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে এবার নতুন তথ্য দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে চিত্রনায়ক শাকিব খানের এই সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ের খবর চাউর হওয়ার পর বেসরকারী রেডিও চ্যানেল জাগো এফএম লাইভে এসে বিয়ে ও ধর্মসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

Manual8 Ad Code

অপু বিশ্বাস বলেছেন, যা ছড়িয়েছে বা ছড়ানো হচ্ছে সবই গুজব। বিয়ে নিয়ে এ মুহূর্তে কোনোরকম পরিকল্পনাই নেই। কারণ আমি এখন ছেলে ও ক্যারিয়ার নিয়ে বেশি মনোযোগী। বাপ্পীর সঙ্গে বিয়ের গুজব কিভাবে ছড়ালো আমি নিজেও জানি না। সামনে বাপ্পি ও আমার ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পাবে। হতেও পারে ভক্তরা আলোচনা তৈরি করতেই এ ধরনের ‘ফান পোস্ট’ দিচ্ছেন ফেসবুকে। সেখান থেকেই বিষয়টি ফুলিয়ে ফাঁপিয়ে বাপ্পীর সঙ্গে আমার বিয়ের খবর কিছু অখ্যাত গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তবে সেসব নিয়ে আমার মাথাব্যথা নেই।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, তবে কিছু প্রথম সারির গণমাধ্যমেও বিয়ের খবর প্রকাশ হয়েছে সম্প্রতি। সেটা নিয়ে বলব ঘটনা ঠিক এমনটি নয়, যেমনটি প্রকাশ হয়েছে। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল লাইফ নিয়ে কী পরিকল্পনা আমার। আবারও কখনো বিয়ে করব কিনা। উত্তরে বলেছিলাম একজন মানুষ হিসেবে জীবনটাকে তো বয়ে নিয়ে যেতে হবে। সে জন্য হয়তো একটা আস্থা ও নির্ভরতার আশ্রয় আমার প্রয়োজন হতে পারে। বিয়ে হয়তো করতেও পারি কোনো একদিন। যদি করি তবে এবার মায়ের ইচ্ছায় করব। তার মানে এই নয় যে, আমি এখনই বিয়ে করে ফেলছি বা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছি।

Manual6 Ad Code

অপু বলেন বলেন, আপাতত একমাত্র পুত্র আবরাম খান জয়কে সময় দিচ্ছি। তাকে মানুষ করে তোলাই এখন আমার জীবনের ব্রত। ছেলের দেখাশোনা, পড়াশোনা সবকিছু সামলে যেটুকু সময় পান সেটুকু শোবিজে দিই।

এদিকে শাকিব খানকে বিয়ের পর অপু বিশ্বাসের ধর্ম নিয়ে যে ধোঁয়াশা চলছিলো তার ইতি টেনে অপু বিশ্বাস বলেছেন, আমি এখনো হিন্দু ধর্মেই আছি। এবার আমি দুর্গাপূজা করব। শাকিব তো আমাকে কাগজ-কলমে মুসলিম করেননি। আমি মনে-প্রাণে বিশ্বাস করেছিলাম ইসলাম ধর্ম। তবে বাবা-মার সঙ্গে থেকে তো আমি অন্য ধর্ম পালন করতে পারি না। তবে আমি কোরআন শিখেছি, পড়তেও পারি। একজনকে ভালোবেসে মুসলিম ধর্মকে সম্মান দেখিয়েছি, আজও দেখাই। সব ধর্মের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা আছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code