ওসমানীর নারী চিকিৎসককে ছুরিকাঘাত, ছিনতাইকারী আটক

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

ওসমানীর নারী চিকিৎসককে ছুরিকাঘাত, ছিনতাইকারী আটক

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসক ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

Manual4 Ad Code

 

শুক্রবার (০৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে নগরীর ক্বিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, পূজার ছুটিতে বাড়ি যাওয়া এক বান্ধবীকে শুক্রবার রাতে রেলস্টেশনে এগিয়ে দিতে যান ইন্টার্ন চিকিৎসক আফসানা তাসনিম মম। ফেরার পথে ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীর ছুরিকাঘাতে মম’র হাত, মুখ ও জিহ্বার কিছু অংশ কেটে যায়। তার চিৎকারে ছিনতাইকারী পালিয়ে গেলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মম’র আঘাতপ্রাপ্ত স্থানে অস্ত্রোপচার করা হয়েছে। মুখ ও জিহ্বার আঘাত গুরুতর হলেও তিনি শঙ্কামুক্ত আছেন।

Manual7 Ad Code

এদিকে, ছিনতাইকারীর হাতে ইন্টার্ন চিকিৎসক আহত হওয়ার খবর পেয়ে শুক্রবার রাতেই অভিযান শুরু করে পুলিশ। অভিযানে রাত সাড়ে ১২টার দিকে ক্বিনব্রিজের পার্শ্বস্থ আলী আমজাদের ঘড়ি এলাকা থেকে ছিনতাইকারী মো. রাজুকে ছুরিসহ গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

 

শনিবার (০৫ অক্টোবর) তার বিরুদ্ধে চিকিৎসক মমর স্বামী ডা. তানভীর চৌধুরী বাদী হয়ে মামলা করেন।

এ বিষয়ে এসএমপির দক্ষিণ সুরমার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, ছিনতাইকারী রাজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে হত্যা মামলারও আসামি। তার বাড়ি কিশোরগঞ্জে হলেও সে সিলেট রেলওয়ে স্টেশনে এলাকায় থাকে। ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাতের মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code