চিকিৎসার নামে গৃহবধুকে চুমু দেওয়ার অভিযোগ!

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯

চিকিৎসার নামে গৃহবধুকে চুমু দেওয়ার অভিযোগ!

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চিকিৎসার নামে রোগীর হাতে-মুখে চুমু দেওয়াসহ যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। চিকিৎসকের নাম ডেভিট। এ ঘটনাটি ঘটেছে কুলাউড়ার ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প (খ্রীষ্টিয়ান মিশনে)।

 

এক সিজার রোগীর সেলাই কাটার সময়ে শরীরের স্পর্শকাতর স্থানে নানা অঙ্গভঙ্গীমায় অনৈতিক আচরণ করেন ওই চিকিৎসক। এমন আচরণে রোগীর আত্মীয় ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর তদন্ত শুরু করেছে খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর এক অন্তঃস্বত্তা গৃহবধু ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্পের ডাক্তার ফরিদ আহমদের কাছে চিকিৎসা নিতে আসেন। গৃহবধুর নরমাল ডেলিভারির জন্য ভর্তি করান এবং একদিন অপেক্ষার পরামর্শ দেন ডাক্তার ফরিদ। কিন্তু ওই দিন রাত ৩টায় খ্রীষ্টিয়ান মিশনে ইনচার্জ ডাক্তার ডেভিট গৃহবধুর অপারেশ (সিজার) করতে হবে বলে জানান রোগীর স্বজনকে। সিজারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতকের পরের দিন জর আসে। বিষয়টি ডেভিটকে অবগত করলেও গুরুত্ব দেননি তিনি।

Manual3 Ad Code

 

এরপর গত ২৭ সেপ্টেম্বর ওই গৃহবধু অপারেশনের (সিজার) সেলাই কাটাতে আসেন খ্রীষ্টিয়ান মিশনে। মিশনের ইনচার্জ ডাক্তার ডেভিট সেলাই কাটার এক পর্যায়ে গৃহবধুর হাতে-মুখে ধরে চুমু দেন এবং নানাভাবে যৌন হয়রানি করেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, অভিযোগের প্রেক্ষিতে ডাক্তার ডেভিটের ঘটনায় তদন্ত শুরু করেছে কুলাউড়ার ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প (বিসিএইচপি) কর্তৃপক্ষ।

 

Manual1 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডাক্তার ডেভিট অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ ভিত্তিহীন। এ সময় অভিযোগ সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্নের সদুত্তর দেননি তিনি।

 

এ ব্যাপারে কুলাউড়ার ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প (বিসিএইচপি) এডমিন উত্তম চক্রবর্তী বলেন, বিষয়টি আমাদের পরিচালক দেখছেন। এটা শক্তভাবে দেখা হবে। এ ঘটনা দুঃখ ও লজ্জাজনক বলে মনে করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code