এফডিসিতে মৌসুমী লাঞ্ছিত হওয়ার ঘটনায় যা বললেন ওমর সানি

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

এফডিসিতে মৌসুমী লাঞ্ছিত হওয়ার ঘটনায় যা বললেন ওমর সানি

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : কয়েকদিন পর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এ নিয়ে উত্তপ্ত চলচ্চিত্র পাড়া। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এ নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমী।

 

নির্বাচনের ১১ দিন আগে সোমাবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিএফডিসিতে খল অভিনেতা ড্যানি রাজের হাতে লাঞ্ছিত হয়েছেন এই অভিনেত্রী।

 

এ নিয়ে মৌসুমীর স্বামী ওমর সানি বলেন, আমি ড্যানিকে নিষেধ করলে আমার উপরেও চড়াও হয়। আমি মনে করছি এ ঘটনা ড্যানি পূর্বপরিকল্পিত ভাবে ঘটিয়েছে। আমরা নিরপেক্ষ নির্বাচন করতে চাই। সবাই মৌসুমীর পক্ষে। কিন্তু এই ভাবে বাধা দেয়া উচিত হয়নি এবং এই ঘটনায় মৌসুমীও হতবাক।

Manual7 Ad Code

 

এ সময় প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বলেন, ঘটনাটি আমার নজরে আসলে আমি তাৎক্ষণিক ভাবে মীমাংসা করে দিয়েছি। আশা করি এই ধরণের ঘটনা আর ঘটবে না। ইতোমধ্যে আমি বাহিরাগতদের আসা যাওয়া বন্ধের বিষয়ে নজর দিয়েছি। সবার সমন্ময়ে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা রাখছি।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন।

Manual4 Ad Code

 

তারা হলেন, অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code