নরেন্দ্র মোদিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

নরেন্দ্র মোদিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের পপশিল্পী রবি পিরজাদা। এর আগে তিনি মোদিকে অজগর উপহার দেওয়ার হুমকি দিয়েছিলেন।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

পিরজাদা সামাজিক মাধ্যম টুইটারে মোদির ওপর প্রায়শই ক্ষোভ প্রকাশ করেন। তিনি মোদিকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন। ‘অজগর হুমকি’ দেওয়ার জন্য তাকে তলব করেছিল দেশটির বন্যপ্রাণী অধিকার কর্তৃপক্ষ।

 

Manual8 Ad Code

গত মঙ্গলবার (২২ অক্টোবর) টুইটারে পিরজাদা নিজের একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তার শরীরে বোমা বাঁধা। সঙ্গে লেখা, ‘মোদি হিটলার। আমার লক্ষ্য।’ নিজেকে কাশ্মীরের মেয়ে বলেও সম্বোধন করেছেন তিনি।

 

Manual5 Ad Code

ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরই খেপে যান রবি পিরজাদা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করেই মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। নরেন্দ্র মোদিকে অজগর সাপ উপহার দেওয়ার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন পপশিল্পী রবি পিরজাদা। রবির ওই ভিডিওতেও ভারতবিদ্বেষী কিছু মন্তব্যও রয়েছে। পাশাপাশি কাশ্মীরকে যে তাঁরা পাকিস্তানের কাছ থেকে কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না, তা বলেও ভারতীয়দের সাবধান করে দিয়েছিলেন রবি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code