প্রধান অতিথি না করায় এমপি রতন অনুসারীদের কাণ্ড!

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯

প্রধান অতিথি না করায় এমপি রতন অনুসারীদের কাণ্ড!

Manual3 Ad Code
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন (ছবি : ফাইল)

 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : আওয়ামী লীগের সম্মেলনে অতিথিগণের জন্য তৈরী করা খাবার সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর) আসনের সরকার দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন এমপির অনুসারীরা লাথি দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

শুধু খাবার নষ্ট করাই নয় এমপি রতনকে প্রধান অতিথি না করায় তার অনুসারীরা দেশীয় অস্ত্র লাঠিসোটা রামদা নিয়ে সম্মেলন স্থলে হামলার চেষ্ঠা চালায়।

 

পরবর্তীতে শুক্রবার (০৮ নভেম্বর) তুমুল উক্তেজনা ও হট্রগোলের মধ্যদিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সম্মেলনে সভাপতি পদে পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে সাতজন প্রার্থী হওয়ায় তাঁরা একক প্রার্থী হিসেবে ঐক্যমতে পৌঁছতে পারেননি।

 

Manual2 Ad Code

পরে কাউন্সিলর ও সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নিকট পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেন।

 

সম্মেলনে সভাপতিত্ব করেন মধ্যনগর থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরী।

 

সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সঞ্জিব তালুকদার টিটোর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মো. মতিউর রহমান।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ।

 

জানা গেছে, ২০০২ সালের প্রথমদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ থেকে পৃথক হয়ে মধ্যনগর থানা আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম শুরু করে।

 

সর্বশেষ ২০১৫ সালের ১০ডিসেম্বর আবদুল আউয়াল তালকুদারকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ঠ মধ্যনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

চলতি বছরের ১৭ অক্টোবর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ সদস্য বিশিষ্ট মধ্যনগর থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি অনুমোদন দেন জেলা আওয়ামী লীগ। মধ্যনগর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর। পরে তা পরিবর্তন করে করা হয় শুক্রবার (০৮ নভেম্বর)।

 

শুক্রবার অভিযোগ প্রসঙ্গে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, দলীয় গঠনতন্ত্র মোতাবেক মধ্যনগর থানা আওয়ামী লীগের সম্মেলন হয়নি।

 

মধ্যনগর থানা আওয়ামী লীগের সৃষ্টিলগ্ন থেকে যারা আওয়ামী লীগের রাজনীতিতে অবদান রেখেছেন এমন কয়েকজন নেতা আজ জীবিত নেই। তাঁদেরকে সেখানে স্মরণ করা হয়নি।

 

১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই তড়িগড়ি করে সম্মেলন শেষ করা হয়েছে। আমাকে জড়িয়ে যে সব অপপ্রচার চালানো হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিত। এভাবে সম্মেলন করার ঘটনাটি আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি।

 

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিষ্টার এম এনামুল কবীর ইমন বলেন, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের এই সংগঠনে সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের প্রচেষ্ঠায় বেশ কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে।

 

সেইসব অনুপ্রবেশকারীদের দিয়ে সম্মেলনস্থলে হামলা চালিয়ে তা প- করার চেষ্ঠা করা হয়েছিল। মধ্যনগর থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে শতাধিক অতিথির জন্য তৈরি করার খাবারও এমপি রতনের অনুসারীরা লাথি দিয়ে ফেলে নষ্ট করে দেয়।

 

Manual6 Ad Code

তিনি আরো বলেন, এমপি রতন নানা কর্মকান্ডে বিতর্কিত হওয়ায় তাঁকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। যারা আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসে তাঁরা কখনো এরকম জঘন্য কাজ করতে পারে না। খুব শিগগিরই জেলা আওয়ামী লীগের সভা ডেকে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code