অভিনেতা কালা আজিজ আর নেই

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

অভিনেতা কালা আজিজ আর নেই

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ আর নেই (৬৫)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Manual2 Ad Code

 

শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

 

তিনি বলেন, কালা আজিজ সাহেবের ছেলে সুফল শেখ আমাদের শিল্পী সমিতির সদস্য। আমরা উনার বাসায় যাচ্ছি। তার পরিবারের সঙ্গে আলোচনা করবো। তারা যদি চায় তাহলে আগামীকাল মরদেহ এফডিসিতে নিয়ে আসবো। যেন তার প্রিয়জনরা শেষবারের মতো তাকে দেখতে আসতে পারেন।

Manual3 Ad Code

 

কয়েক বছর আগে অভিনেতা কালা আজিজের স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা যান। এরপর তিনিও নানা অসুস্থ হয়ে পড়েন। অনেকদিন থেকেই ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি।

 

Manual5 Ad Code

প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কালা আজিজ। তাকে সর্বশেষ দেখা গেছে ‘পদ্মার প্রেম’ সিনেমায়। চলতি মাসের প্রথম দিন মুক্তি পেয়েছিল সিনেমাটি। হারুন-উজ-জামান পরিচালিত সিনেমাটি একসঙ্গে বাংলা, ওডিশা ও ভোজপুরি ভাষায় নির্মিত হয়েছে। এখনও ভোজপুরিতে চলছে এই সিনেমা। এর মাঝেই সবাইকে ছেড়ে চলে গেলেন আজিজ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code