সিলেটের একাধিক মোটরসাইকেল চুরি করেছে তারা, উদ্ধার ৩টি

প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

সিলেটের একাধিক মোটরসাইকেল চুরি করেছে তারা, উদ্ধার ৩টি

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে নাম্বার পরিবর্তন করে আর পার্টস খুলে বিক্রি করাই হচ্ছে এই চোরদের পেশা। তাদের দলে আছে আরো বেশ কয়েকজন চোর। দীর্ঘদিন থেকে তারা এ পেশা চালিয়ে আসলেও এবার ধরা পড়েছে থানা পুলিশের হাতে।

 

গত শনিবার (২১ ডিসেম্বর) দুই চোরের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে এসএমপির শাহপরাণ (রহ.) থানা পুলিশ। মূলত; নগরীর শিবগঞ্জস্থ মজুমদারপাড়া এলাকার হিফজুর রহমান নামের এক ব্যক্তির সাধারণ ডায়েরীর (জিডি) সূত্র ধরেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

তারা হলো- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিন বিদাইটিকর এলাকার মৃত মঈনুদ্দিনের ছেলে মনোয়ারুজ্জামান ওরফে শাকিল আহমদ ও ওসমানীনগর উপজেলার চক আতাউল্লা এলাকার নেছাওর আলীর ছেলে ইকবাল আহমদ।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

এর আগে গত ১১ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একটি লাল-কালো রংয়ের ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল বাসার সামনে রেখে ভেতরে যান হিফজুর। পরে রাত আনুমানিক সারে ৮টার দিকে বেরিয়ে এসে তার গাড়ীটি না পেয়ে শাহপরাণ (রহ:) থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) আবেদন করেন তিনি। এ জিডি আমলে নিয়ে ঘটনার তদন্তে নামেন এসআই রিপটন পুরকায়স্থ। তৎক্ষণাৎ ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে উদ্ধার অভিযানে নামে পুলিশ।

 

প্রথমে নিজ ঢাকাদক্ষিণস্থ বিদাইটিকর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে মনোয়ারুজ্জামানকে (২৩) গ্রেপ্তার করতে পারলেও মাছুম আহমদ নামের তার এক সহযোগী পালিয়ে যায়। এসময় মনোয়ারুজ্জামানের বাড়ি থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, দু’টি লাল রংয়ের টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

পরে তার দেয়া তথ্যমতে ওসমানীনগর থানাধীন চক আতাউল্লাহ গ্রামে অভিযান চালিয়ে এ চক্রের অপর অন্যতম সদস্য ইকবাল আহমদকে (৩০) গ্রেপ্তার করা হয়।

 

এসময় তার বসত ঘর থেকে বাদির চুরি হওয়া মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ এবং মোটরসাইকেলের চারটি ডিজিটাল নম্বর প্লেট, ৯টি চাবি এবং একটি কালো রংয়ের টিভিএস ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

Manual3 Ad Code

 

গ্রেপ্তার মনোয়ারুজ্জামান ও ইকবাল আহমদ মোটর সাইকেল চোর চক্রের অন্যতম হোতা বলে জানান শাহপরাণ (রহ:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

Manual6 Ad Code

তিনি বলেন, তাদের দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code