বিমানবন্দরে ৩২ কোটি টাকার সোনা উদ্ধার

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

বিমানবন্দরে ৩২ কোটি টাকার সোনা উদ্ধার

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত মালপত্রের স্তূপ থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চোরাই পথে আসা এ স্বর্ণের দাম ৩২ কোটি টাকা।

 

শনিবার রাত সোয়া ১০টার দিকে কার্গো ভিলেজ এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

 

বিমানবন্দর সূত্রে জানা যায়, কার্গো ভিলেজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। কাচের ফ্রেমে বিশেষ কায়দায় লুকানো ছিল এসব স্বর্ণ। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়।

 

Manual1 Ad Code

সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৮৫ নম্বর ফ্লাইটে ২৭ ও ২৮ ডিসেম্বর দুই চালানে এসব স্বর্ণ ঢাকায় আসে। তল্লাশি করে ৬৪০টি স্বর্ণের বার পাওয়া গেছে। প্রতিটি বারের ওজন ১০০ গ্রামের মতো।

 

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এর পেছনে কারা রয়েছে তা বের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code