অস্ত্র তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

অস্ত্র তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ।

 

সোমবার (০৮ মার্চ) দুপুরে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। সেসময় ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে আটক করে পুলিশ।

Manual7 Ad Code

 

আটক দুজন হলো- বেড়ার রাকশা গ্রামের আব্দুল্লাহ আল মনসুর মিঠু (৩৫) ও একই উপজেলার নাটিয়াবাড়ি রাজনারায়নপুর গ্রামের আব্দুল আল ছিয়াম কাজী (২২)।

 

Manual2 Ad Code

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ওই এলাকার একটি বাড়িতে অবৈধভাবে অস্ত্র তৈরি হচ্ছে বলে গোপন সংবাদ পায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি তারা জেলা পুলিশকে জানায়।

 

পরে জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশে আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকার আলম হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিস্তল, একটি রিভলবার ও দুটি দেশি শাটারগান উদ্ধার করা হয়। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়।

 

Manual6 Ad Code

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন অবৈধ অস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র তৈরি আইনে মামলায় দায়ের প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code